ব্ল্যাকহোল

 

মানবিক নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রী ইন্দ্রজিৎ ঘোষ(স্যার)'র টাইমলাইন থেকে প্রাপ্ত -

২০১৬ সালে এই নাটক লিখেছি, অবশেষে মঞ্চে আসছে(৭-ই জুন, রবিবার, বিকাল ৪. ৩০ মিঃ, রামগোপাল মঞ্চ)মানবিক জনেদের আন্তরিক সহযোগিতাকে পাথেয় করে। পূর্ণ দৈর্ঘ্যের এ নাটকে থাকছে চরিত্রাভিনেতা সহ প্রায় চল্লিশ জন কলাকুশলীর মঞ্চ উপস্থিতি। অসম্ভব পরিশ্রম সাধ্য একটা কাজ। এ নাটক পুরোনো হবার নয়। ২০১৬ থেকে ২০২৬, এই এক দশকে দেশ ও পৃথিবীর বহুমুখি বদলকে এক অনায়াস সাধ্যে এ নাটক ধারণ করে আছে নিজস্ব দক্ষতায়। শিল্প হিসাবে এটাই নাটকটির আত্মিক জোর। এই নাট্যকর্মের
সঙ্গে জড়িয়ে থাকা মানবিক-এর সকল নাট্যকর্মীর জন্য রইলো হার্দিক উষ্ণতা ও গভীর ভালোবাসা।
****************************************
স্টিফেন হকিং এবং রজার পেনরোজের "Big Bang Singularity"-র তত্ত্ব Black Hole-এর যে গাণিতিক ব্যাখ্যা দিল , তাতে বিজ্ঞানীদের সামনে খুলে গেল ব্রহ্মান্ডের সৃষ্টি ও ধ্বংসের নতুন দিগন্ত ! তরুণ এক বাঙালি বিজ্ঞানী এই দিগন্তের শরিক হয়ে হকিং পরবর্তী ব্ল্যাকহোল গবেষণায় যখন চূড়ান্ত ফললাভের মুখোমুখি, ঠিক তখনই তাঁর মন ও মননের আকাশ গঙ্গায় আছড়ে পড়ল ধর্ম-বিজ্ঞান ও রাজনীতির রণরক্ত সংঘাতের ভয়াল কুটিল টানাপোড়েনের চলমান প্রতিভাস ! ধর্মীয় মৌলবাদ আর জনপ্রিয়তাবাদী রাজনীতির বাঘনখে , নেকড়ে আর হায়নার তুমুল আস্ফালনের অধোগামী মস্তিষ্ক যে দেবতার জন্ম দিল , সেই দেবতারই লাগাতার প্রচার-পরিকল্পনা একে একে সামনে নিয়ে এল —গণবিজ্ঞান আন্দোলনের টুঁটি টিপে ধরা সন্ত্রাসের নয়া ফরমান , কর্পোরেট আধিপত্যের নগ্ন চিৎকারের অন্ত:সারহীন শূন্যতার ফাঁক দিয়ে সমাজতন্ত্রের জায়মান ভবিষ্য নিশান, সায়রাবাণু আর আলোলিকার মানবী ক্ষমতার কাছে ধর্মবণিকের নতজানু স্থবিরতা ! নির্ভেজাল বাস্তবায়নের অস্তিস্ত্ববাদী দর্শন বুঝিয়ে দেয়—নষ্ট পৃথিবীর...সমাজহীন সমাজের ব্ল্যাক হোল... আমাদেরই প্রতিস্পর্ধী রূপে... আমাদেরই গিলে ফেলার বয়ান রচনা করে চলে অন্তহীন..........
(ইন্দ্রজিৎ ঘোষ /"মানবিক" নাট্যগোষ্ঠী)
পোস্টার ডিজাইনঃ--- রোহিত সরকার।

৬ই জুন Kolkata Theatre Guide এর পেজ থেকে প্রাপ্ত পোস্ট...

7th June 2026, Sunday, 4.30 PM | Ramgopal Mancha, Howrah
Manobik Natya Gosthi Presents “Blackhole”
Playwright & Direction: Indrajit Ghosh
Language: Bengali
Rooted in the profound scientific revelations of Stephen Hawking and Roger Penrose’s Big Bang Singularity theory, Blackhole transcends the boundaries of physics to explore a far more unsettling terrain—the human mind. At its core stands a young Bengali scientist on the brink of a revolutionary breakthrough, whose intellectual universe is violently disrupted by the clashing forces of religion, politics, and science. As regressive ideologies—nurtured by fanaticism and opportunistic power structures—begin to dominate, a fabricated divinity emerges, orchestrating fear, propaganda, and suppression of rational thought. Through the journeys of Sairabanu and Alolika, the play exposes the quiet resistance of human empowerment against systemic decay. In a world spiraling into moral and intellectual collapse, Blackhole becomes a haunting metaphor—an ever-expanding void threatening to consume humanity itself, unless confronted with courage and clarity.

৮ই জুন মাননীয় নির্দেশক ইন্দ্রজিৎ ঘোষের ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া পোস্ট -

গতকাল (৭-ই জুন, রবিবার, হাওড়া রামগোপাল মঞ্চে) বৃষ্টি উপেক্ষা করেও আমাদের পাশে থেকে যাঁরা মানবিক-এর নাট্য প্রযোজনা( পূর্ণ দৈর্ঘ্যের/তিন ঘন্টা) ব্ল্যাকহোল (রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়--- ইন্দ্রজিৎ ঘোষ) দেখলেন, তাঁদের সকলকে জানাই সশ্রদ্ধ ভালবাসা। যাঁরা টিকিট কেটেও বৃষ্টির জন্য আসতে পারলেন না, তাঁদের আগামী দিন অবশ্যই পাশে পাবো। এই সফল নাট্য প্রযোজনার জন্য আপনারাই আমাদের শক্তি ও প্রেরণা। ভালো থাকবেন । আবার দেখা হবে।




ব্ল্যাকহোল নাটকের কিছু মুহূর্তের ছবি -

























































































































দর্শকাসন থেকে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও করেছে রিয়া মণ্ডল



নাটকটি দেখে শ্রদ্ধেয় দর্শকবৃন্দের প্রতিক্রিয়া --- (ছবিসহ)
১. মানবিক নাট্যগোষ্ঠীর ব্ল্যাকহোল প্রযোজনা দেখে প্রতিক্রিয়া জানালেন শ্রদ্ধেয় যশোধারা নস্কর। মানবিক-এর পক্ষ থেকে ওনার জন্য রইলো সশ্রদ্ধ নাট্যিক অভিনন্দন।। ভালো থাকবেন।

গতকাল 'ব্ল্যাক হোল' নাটকটি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। চমৎকার অভিনয়, দারুণ মঞ্চায়ন এবং অসাধারণ উপস্থাপনা। পুরো দলের পরিশ্রম ও দক্ষতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সকলকে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আরও এমন সুন্দর কাজ দেখার অপেক্ষায় রইলাম।







২. ৭-ই জুন, রবিবার,দর্শনপূর্ণ রামগোপাল মঞ্চে মানবিক প্রযোজিত 'ব্ল্যাকহোল' (রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ--- ইন্দ্রজিৎ ঘোষ) নাট্য প্রযোজনা দেখে প্রতিক্রিয়া জানালেন সম্মানীয়া অদিতি দত্ত রীত। ---------------------------------------------------------------------------------
গতকাল আপনাদের ‘ব্ল্যাকহোল’ নাটকটি দেখলাম। নাটকটি শুধু একটি মঞ্চ প্রযোজনা নয়, আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সাম্প্রদায়িকতা, হিন্দু-মুসলিম বিভেদ ও দাঙ্গার ভয়াবহতার বিরুদ্ধে নাটকটির বার্তা অত্যন্ত শক্তিশালী এবং প্রাসঙ্গিক। অভিনয়, সংলাপ ও মঞ্চায়নের প্রতিটি মুহূর্ত আমাকে ভাবিয়েছে। মানুষের পরিচয় ধর্মে নয়, মানবতায়— এই কথাটিই যেন বারবার উচ্চারিত হয়েছে নাটকের মাধ্যমে। নাটক শেষ হওয়ার পরও তার প্রভাব মন থেকে মুছে যায়নি। এমন সাহসী ও মানবিক প্রযোজনার জন্য পরিচালক ইন্দ্রজিৎ ঘোষ এবং সমগ্র দলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন একটি গুরুত্বপূর্ণ ও মননশীল নাটক উপহার দেওয়ার জন্য মানবিক নাট্যদলকে আন্তরিক অভিনন্দন।
অদিতি দত্ত রীত
কুশবেড়িয়া হাই স্কুল, উলুবেড়িয়া।

-----------------------
৩. " সময়টাকে আঁকড়ে ধরো,বাঘ যেভাবে শিকার ধরে"--একথা চলমান জীবনের ক্ষেত্রে একটা ধ্রুবপদ। সময়ের শিকড়েই মানুষের জীবন প্রোথিত, আবার সময়ের ডানায় ভর করেই তার অভিমুক্তি। নির্লিপ্ত সময়কে দৃশ্যকাব্যে পরিবেশন যথেষ্ট কঠিন। সম্প্রতি সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন " মানবিক "- নাট্যগোষ্ঠীর কুশীলবরা । ইন্দ্রজিৎ ঘোষের রচনা ও নির্দেশনায় সম্প্রতি হাওড়ার রামগোপাল মঞ্চে ৭-ই জুন রবিবার বিকালে (পরিপূর্ণ প্রেক্ষাগৃহে )মঞ্চস্থ হলো " ব্ল্যাক হোল" শীর্ষক নাটকটি। যেখানে বাংলা নাটকের দর্শক সংখ্যা রক্তাল্পতায় ভুগছে, সেখানে প্রাকৃতিক দুর্যোগ ও যানবাহন সমস্যা (হাওড়া ব্রিজে কাজ চলছিল,তাই গাড়ির সমস্যা ছিল) উপেক্ষা করে দর্শকদের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।নাটকের সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ব্রততী ঘোষ ( ভট্টাচার্য)।
বিষয়বস্তু ,আঙ্গিক, চরিত্রায়ন , স্যাটায়ার,উইট, সংগীত ও নৃত্যের সঠিক আনুপাতিক মিশ্রণ নাট্য প্রেমীদের যথেষ্ট বিনোদিত করেছে একথা বলা যায়। ধর্ম-বিজ্ঞান ও রাজনীতির ভয়ঙ্কর টানাপোড়েনের সূত্রে গ্ৰথিত এ নাটক। ধর্মকে হাতিয়ার করে রাজনীতির কারবারিরা কিভাবে সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তারি এক ক্ষুদ্র ছবি এখানে ফুটে ওঠে।ছোটো থেকে বড়ো প্রত্যেকের অভিনয় চোখে পড়ার মতো।
সময়ের পিঞ্জর থেকে বেরিয়ে যারা সময়ের অভিঘাতকে বুঝতে চাইবে তাদের প্রত্যেককেই একবার সময়ের মহাকাল স্বরূপ এই "ব্ল্যাক হোল "-নাটকটি দেখার অনুরোধ রইলো।
~ দিব্যেন্দু ভট্টাচার্য্য, শিক্ষক
-------------------------------------------------------------------------
৪. আমার এক অন্যতম প্রিয় ছাত্র অমিত দাস। অমিতের ছাত্রজীবন কেটে গেলেও ওর সঙ্গে আত্মিক যোগ আজও সুদৃঢ়। গত ৭-ই জুন, রবিবার, রামগোপাল মঞ্চের দর্শক পূর্ণ প্রেক্ষাগৃহে আমাদের মানবিক-এর নবতম নাট্য প্রযোজনা "ব্ল্যাকহোল" দেখে লিখিত প্রতিক্রিয়া জানালো অমিত। এই মূল্যবান নাট্যালোচনায় আমরা সকলে উজ্জীবিত হবো অবশ্যই। মানবিক -এর পক্ষ থেকে অমিতের জন্য রইলো অনেক অনেক ভালবাসা ও নাট্যিক অভিনন্দন। ভালো থাকিস অমিত। আগামী দিন গুলিতে এভাবেই তোকে পাশে চাই।❤️❤️❤️❤️
~ ইন্দ্রজিৎ ঘোষ
গত ৭ই জুন, রবিবার হাওড়ার রামগোপাল মঞ্চে দেখে এলাম আমাদের প্রিয় স্যার ইন্দ্রজিৎ ঘোষ মহাশয়ের রচনা ও নির্দেশনায় ‘মানবিক’ নাট্যগোষ্ঠীর নতুন প্রযোজনা ‘ব্ল্যাকহোল’। বিজ্ঞানের ভাষায় ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর হলো মহাবিশ্বের এমন এক অন্ধকার গহ্বর যার তীব্র আকর্ষণে আলো পর্যন্ত রেহাই পায় না, সব কিছুকে সে নিজের ভেতরে গিলে নেয়। এই নাটকের মূল ভাবনাটিও তেমনই এক সামাজিক অন্ধকারকে তুলে ধরেছে। একদল মানুষ কীভাবে রাজনীতির আড়ালে নিজেদের আখের গোছানোর উদ্দেশ্যে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, সাধারণ মানুষের মনে অন্ধবিশ্বাস বুনে দেয় এবং সমাজে মানুষে মানুষে বিভেদ তৈরি করে নিজের প্রভাব বিস্তার করে,তা এখানে অত্যন্ত নিপুণভাবে দেখানো হয়েছে। আর এই সুবিধাবাদী ভণ্ডদের কীভাবে পিছন থেকে মদত জোগায় সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব ও চতুর রাজনীতিকরা, সেই নির্মম সত্যটাই স্যার তাঁর অসামান্য দক্ষতায় মঞ্চে ফুটিয়ে তুলেছেন।আর এই গল্পকে মঞ্চে জীবন্ত করে তুলেছেন কুশলী অভিনেতারা। আলাদা করে কারও নাম না নিয়ে বলতেই হয়, দলের প্রত্যেকের অভিনয় এককথায় বাস্তবসম্মত হয়েছে। ভণ্ড ধর্মগুরু থেকে শুরু করে চতুর কবি, নেতা,বিজ্ঞানি,প্রতিটি চরিত্রে অত্যন্ত দক্ষতার সাথে সবাই ফুটিয়ে তুলেছেন যা নাটকটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। বর্তমান সমাজব্যবস্থার এক কুরুচিকর ও ঘৃন্য দিক নাটকের মাধ্যমে উন্মোচন করার জন্য sir এবং মানবিক এর প্রত্যেক সদস্য কে অভিনন্দন।।
-------------------------
৫. আমার ছাত্রী, ক্যামেলিয়া প্রামাণিক সেই ছোট্টবেলায় আমার কম্পিউটার সেন্টারে আসত। আমার ভীষণ প্রিয় ছাত্রী সে। তারপর দেখতে দেখতে সে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ করে এখন কম্পিউটার সায়েন্স নিয়ে কলেজে পড়ছে। ভীষণ কৃতী ছাত্রী সে। উচ্চমাধ্যমিকে হাওড়া জেলায় দারুণ র্যাংক করেছে সে। হাওড়ার বিভিন্ন সংস্থা ওকে সম্বর্ধনা দেয়। এত কিছুর পরেও সে স্যারকে ভোলেনি। এটাই আমার প্রাপ্তি। গত ৭-ই জুন, রবিবার, হাওড়া রামগোপাল মঞ্চে আমাদের মানবিক নাট্যগোষ্ঠীর প্রযোজনা এবং স্যার ইন্দ্রজিৎ ঘোষের রচনা ও নির্দেশনায় 'ব্ল্যাকহোল' নাটকটি মঞ্চস্থ হয়েছিল। নাটকটি দেখে সে খুব সুন্দর প্রতিক্রিয়া দিয়েছে। আমাদের মানবিকের সকলের জন্য প্রতিক্রিয়াটি শেয়ার করলাম ---- @রাজকুমার ঘোষ
"খুব ভালো লেগেছে স্যার আমার ও আমার মায়ের.... এই নাটক এখনকার political situation এ খুবই দরকার ছিল (যখন গণতন্ত্র প্রায় শেষ হয়ে যাচ্ছে বললেই চলে)... তাই শেষে আর বসে থাকতে পারলাম না... উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছি... দারুণ... সবাই খুব ভালো অভিনয় করেছে... ঋষভ এর ক্লাইম্যাক্স এর দিকের scene গুলো আসাধারণ ছিল স্টেজ কাঁপিয়ে দিয়েছিল, আপনি দারুণ অভিনয় করেছেন.... আর Playwright, Director ও মারাত্মক নাটক রচনা ও প্রদর্শন করেছেন... এইরকম সাহস নিয়ে এখনকার দিনে নাটক পরিবেশন করতে সত্যি spine এর দরকার যেটা এখনকার সিনেমা/ ড্রামা আর্টিস্ট দের মধ্যে একদমই দেখা যায়না... সবাই বিক্রি হয়ে গেছে... Hat's off... এত সুন্দর পরিবেশনে ওই টিকিট এর দামটা কিছুই না... এই নাটকটি যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় তাই আশা করব... মানুষকে জাগিয়ে তুলবে এই নাটক গুলোই... সমাজকে আয়না দেখাতে হবে এভাবেই... অসাধারণ... ভবিষ্যতে এইরকম নাটকের অপেক্ষায় থাকব... ধন্যবাদ মানবিক নাট্যগোষ্ঠী
🙏👏👏👏👏"

-----------------------------------------------------
মান্যবর নির্দেশক ইন্দ্রজিৎ ঘোষের টাইমলাইন থেকে প্রাপ্ত - (৯-১০-১১ জুন, ২০২৬)
মানবিক নাট্যগোষ্ঠীর নিবেদন - সম্পূর্ণ মৌলিক ও পূর্ণ দৈর্ঘ্যের (তিন ঘন্টা ) নাটকঃ- ব্ল্যাকহোল রচনা -নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ--- ইন্দ্রজিৎ ঘোষ দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে (রামগোপাল মঞ্চে) প্রথম অভিনয় মঞ্চস্থ হলো--- ৭-ই জুন, রবিবার, বিকাল সাড়ে চারটে।

নাট্য প্রযোজনার সূচনা মুহূর্তে নামসংগীতের সঙ্গে নৃত্য উপস্থানে রয়েছে নৃত্যশিল্পী সৌরজা সাধুখাঁ




এরপরের ছবিতে রয়েছে- কিশোর স্বপ্নময়ঃ-- অত্রিক পাল গণবিজ্ঞান আন্দোলনের সংগঠক তথা বিজ্ঞানী প্রীতিময় মুখার্জী এবং আসরফ আলিঃ--- উত্তম পাল







এরপরের ছবিতে রয়েছে--নৃত্যশিল্পীঃ-- পৌত্তলিকা চক্রবর্তী।


এরপরের ছবিতে রয়েছে--- সূত্রধর ও সাংবাদিক সাগরিকা---- প্রকৃতি ঘোষ।





এরপরের ছবি--বিজ্ঞানী স্বপ্নময় মুখার্জী (ঋষভ ঘোষ)।

এরপরের ছবিতে রয়েছে---মানবাধিকার কর্মী--সায়রাবানু (ব্রততী ঘোষ ভট্টাচাৰ্য্য)



পরবর্তী ছবিতে রয়েছে--- কমিউনিস্ট আগন্তুকঃ-- (রোহিত সরকার )



পরবর্তী ছবিতে রয়েছে--- আলোলিকা, এক গভীর মনের মানবতাবাদী (শুচিস্মিতা পাল)।




রের ছবিতে রয়েছে--- সায়রাবানু-র মেয়ে-- মুসকান (সহেলি ঢোল)।



পরবর্তী ছবিতে ---ঝন্টু মাহাতো( বিষ্টু চক্রবর্তী )




পরের ছবিতে রয়েছে---কবি পল্টুকুমার (রাজকুমার ঘোষ)




পরের ছবিতে রয়েছে---ঝন্টু মাহাতোর ছেলে উৎসব মাহাতো (সৃজিত দত্ত)



পরের ছবিতে --কলেজ জীবনের সায়রাবানু(পৌলমী চক্রবর্তী )।




পরের ছবিতে -- সায়বানু-র কলেজ জীবনের প্রেমিক বিশ্বরূপ এবং দেবতা অরণ্যকুমার(অরিজিৎ ব্যানার্জী)



এরপরের ছবিতে রয়েছে---নটবরলালের ডান হাত বিল্লু--(চিরঞ্জিত ঘোষ)।




পরের ছবিতে রয়েছে--তেজপ্রতাপ নারায়ণ(প্রদীপ নস্কর)




পরের ছবিতে রয়েছে--ফুলমণি(ঐশী ঘোষ )


পরের ছবিতে রয়েছে---সায়রাবানুর প্রেমিক বিশ্বরূপের বাবা সনাতন পুরোহিত (ইন্দ্রনীল রায় )।


এরপরের ছবিতে - রাজনৈতিক নেতা----শঙ্কর (সলিলেশ চক্রবর্তী )

পরবর্তী ছবিতে রয়েছে--ধর্মব্যবসায়ী নটবরলালের প্রচারক--- ত্বিষা দে সরকার


পরের ছবিতে রয়েছে--মৌলবাদী নেতা (উজান চক্রবর্তী)


পরবর্তী ছবিতে রয়েছে--ভোলা, লক্ষ্মী ও গ্ৰামবাসীবৃন্দ
(রত্নদীপ চক্রবর্তী,তোর্ষা, রামতনু চক্রবর্তী, সুপ্রিয়া পাল, সুমা দত্ত, পৃথা ঢোলে ও সুস্মৃতি চক্রবর্তী।



পরের ছবিতে রয়েছে-- নাটকের নৃত্যশিল্পীরাঃ--
শুচিস্মিতা পাল, পৌলমী চক্রবর্তী, পৌত্তলিকা চক্রবর্তী, সৌরজা সাধুখাঁ, ত্বিষা দে সরকার।







পরবর্তী ছবি -- ধর্মব্যবসায়ী নটবরলালঃ- ইন্দ্রজিৎ ঘোষ।




================================================
আমাদের মানবিকের প্রযোজনায় অন্যান্য নাটকের ব্লগের লিংক -
নাটকগুলির পোস্টারের উপর ছুঁয়ে দেখুন ---










Comments

Popular posts from this blog

দেবদ্রোহী মধুসূদন, ম-এ মন্থন এবং টর্চলাইট

রূপকথা ও চুপকথা এবং ভয়