দেবদ্রোহী মধুসূদন, ম-এ মন্থন এবং টর্চলাইট

 

মানবিক-এর নিবেদন । এক মঞ্চে , এক দিনে , এক টিকিটে, তিনটি নাটকের নাট্যায়ন দেখার আনন্দ সম্মেলন।
পোস্টার গুলির Digital সহায়তায়ঃ-রোহিত সরকার।
(Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ২৫.০২.২০২৫)

ব্যক্তিগত ভাবে আমি মনে করি, রাজনৈতিক বোধবুদ্ধি হীন যে কোনো শিল্পকর্ম , আসলে একপ্রকার স্ববিরোধী অবস্থান। এই অবস্থান আজকের পৃথিবীতে ভয়াবহ রূপে বিপজ্জনক ! যে শিল্পকর্ম আমার মগজকে রাজনৈতিক ভাবে প্রতিক্রিয়াশীলতার প্রতিটি ঝোঁককে চিহ্নিত ও তার প্রতিস্পর্ধা নির্মাণের ভাষা জোগাতে না পারে , সেই শিল্পকর্মকে আদর করার মতো নির্বোধ আমি নই । নাটক থেকে নাট্যে উপনীত হওয়ার দীর্ঘ পথ জুড়ে জমতে থাকে যাপন যন্ত্রণার বহুমাত্রিক ক্ষরণ ! এই ক্ষরণ থামার নয়!
সীমাহীন রাষ্ট্রবাদ এই ক্ষরণের উৎসভূমি ! এই উৎসটিকে অন্তিম যাত্রায় পাঠাতে হ'লে ইতিবাচক মতাদর্শ লালিত রাজনৈতিক সক্ষমতা অর্জন আশু প্রয়োজন । এই প্রয়োজনটুকু ভুলে থাকা এবং উপলব্ধি করতে না পারার নাম রাজনৈতিক অজ্ঞতা । টর্চলাইট এই অজ্ঞতাকে চিহ্নিত ও নির্মূল করার নাটক । অরাজনৈতিক সুবিধাবাদের গালে থাপ্পড় কষাবার নাটক ।
টর্চলাইট মঞ্চে প্রথম আলো ছড়াবে জুন মাসে ।
পোস্টারটির Digital সহায়তায়ঃ-- রোহিত সরকার।
(Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ১২.০৩.২০২৫)


১৯- শে জুলাই, শনিবার। রামগোপাল মঞ্চ । আমি তো থাকছি। আর কে কে থাকবেন৷ চলে আসুন। টিকিট পাওয়া যাচ্ছে। সত্বর সংগ্রহ করুন৷
স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মেলক সাংগীতিক সন্ধ্যা ।
সামগ্ৰিক পরিকল্পনায়ঃ-- ব্রততী ঘোষ ভট্টাচার্য্য ।
এছাড়াও মানবিক -এর নাট্য প্রযোজনা----- ইন্দ্রজিৎ ঘোষ রচিত ও নির্দেশিত তিনটি নাটক---
ম-এ মন্থন , দেবদ্রোহী মধুসূদন ও টর্চ লাইট পরিবেশিত হবে।
হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করতে পারবেন৷
সময়ঃ--- বিকাল ৪-টে - সন্ধ্যে ৬-টা
টিকিটের মূল্য - ১০০/-
(Facebook posted by:- রাজকুমার ঘোষ, ১১.০৬.২০২৫)


থিয়েটার । এ এক আশ্চর্য যাপন । এক সুদীর্ঘ বিশ্বদর্শন । জীবন ও জগৎকে তন্ন তন্ন ক'রে বুঝে নিয়ে, সেই বোঝাপড়ার ভেতর থেকে নাটক তৈরি হবে । নাটককে থিয়েটারে মেলে ধরতে গেলে দরকার এক ব্যতিক্রমী ব্যবহারিক প্রজ্ঞা । দরকার এক সুস্থ ও প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শ। এই জায়গায় কোনো আপোষ নয় । কোনো ভাবেই নয় । আজকের বিশ্বে রাজনৈতিক সংজ্ঞার এলাকা বহুধা ব্যাপ্ত । বহুমাত্রিক ও জটিল। সময় ও ঘটনা বিশেষে তা বহুস্তরীয় । আমার নিজস্ব থিয়েটারি দর্শনকে এই বহুস্তরীয় এলাকায় দাঁড় করিয়ে প্রশ্নের পর প্রশ্নের আয়ুধ দিয়ে ফালাফালা করতে চাই যাবতীয় প্রগতি বিরোধিতার জঠর । এটাই আমার কাছে আমার নিজস্ব থিয়েটারি চাওয়া ।
এই চাওয়াটাই আমার স্বপ্ন । আমার সংগ্ৰাম । আমার বিপ্লব । মস্তিষ্ককে অচলায়তন হতে না দেওয়ার সংগ্ৰামী প্রচেষ্টার ফসল মানবিক নাট্যগোষ্ঠীর প্রতিটি নাট্য প্রযোজনা। আসুন ১৯-শে জুলাই, শনিবার। রামগোপাল মঞ্চে । কথা দিলাম, নাটকের বিষয়বস্তু ও প্রয়োগ আপনাকে ভাবাবেই ভাবাবে । যদি আপনি প্রতিক্রিয়াশীলতার কাঁধে হাতও রাখেন , তবুও
আপনি ভাবতে বাধ্য হবেন। (ইন্দ্রজিৎ ঘোষ/মানবিক নাট্যগোষ্ঠী) ।
পোস্টার ডিজাইনঃ----- রোহিত সরকার।
(Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ০৫.০৭.২০২৫)


১৯-শে জুলাই, শনিবার, রামগোপাল মঞ্চে আসুন। দেখা হবে ।
নাটকঃ---- দেবদ্রোহী মধুসূদন।
এ নাটক ইতিমধ্যে পশ্চিমবঙ্গ কলা উৎসবে জেলা স্তরে স্কুল ভিত্তিক নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে । একজন ছাড়া অন্যান্য চরিত্রাভিনেতারা এ নাটকে নতুন।
মধুসূদন দত্তের কবি ব্যক্তিত্বের উৎস সন্ধানে আন্তর্জাতিক চালচিত্রের ভূমিকা কতটা জরুরি, এ নাটক তারই ঐতিহাসিক প্রতিভাস তুলে ধরে । আজকের পৃথিবীতে মধুসূদনের অখন্ড কবি চেতনা ধর্মীয় মৌলবাদের গালে কীভাবে জোর থাপ্পড় কষাতে পারে, তা বুঝতে হ'লে এই নাট্য নির্মাণ দর্শন করা অবশ্যই প্রয়োজন; কেননা তা আপনার সাংস্কৃতিক কর্তব্য ।
সঙ্গের ছবিগুলো দেবদ্রোহী মধুসূদন নাট্যের স্টেজ রিহার্সালের ।
সঙ্গে থাকছে আরও দুটি নাট্য-- ম-এ মন্থন
ও টর্চলাইট ।
রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ-- ইন্দ্রজিৎ ঘোষ।
আরও উপভোগ করুন, স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মেলক সাংগীতিক সন্ধ্যা।
সামগ্ৰিক পরিকল্পনায়ঃ--- ব্রততী ঘোষ ভট্টাচার্য্য।
পোস্টার ডিজাইনঃ---- রোহিত সরকার।
টিকিট প্রায় নিঃশেষের পথে । দ্রুত সংগ্ৰহ করুন।
(Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ০৭.০৭.২০২৫)

দেখা হবে । ১৯-শে জুলাই। শনিবার। রামগোপাল মঞ্চে। দেখা হওয়া নিশ্চিত করতে আজই টিকিট সংগ্রহ করুন। টিকিট প্রায় শেষের পথে ।
নাটকঃ------ টর্চলাইট
একদিকে ব্যষ্টি । অপরদিকে সমষ্টি । মাঝখানে কী ? উত্তরে অনেক কিছুই বলা যায় । বিচ্ছেদ-বিষাদ । একা হ'য়ে পড়ার সমূহ যন্ত্রণা। অজ্ঞতা-বোধহীনতা । বোধ ও বোধির রিক্ততা । চূড়ান্ত ব্যক্তি স্বার্থের পাগলামি । ইতরামি । সমষ্টি থেকে বিচ্ছিন্ন হওয়ার নেতির চর্চা। নিজের হাতে নিজেই ধর্ষিত হওয়ার তুমুল শয়তানি । অসহায় বোকামি । এ রকম আরও অনেক কিছুই রয়েছে ব্যষ্টি ও সমষ্টির মাঝখানে। এই মাঝের জায়গাটাকে যেভাবে হোক দখলে রাখার নামই প্রতিক্রিয়ার রাজনীতি। প্রগতির বিপরীতে তার অবস্থান। ব্যষ্টিকে সমষ্টির অংশ হতে না দেওয়ার তুমুল চক্রান্ত। আপনি এবার ঠিক করুন ,আপনি কোন অবস্থানে দাঁড়াবেন। আপনি যদি আপনার অবস্থান স্থির করতে না পারেন, তাহলে আপনাকে হতেই হবে প্রতিক্রিয়ার হাতের পুতুল। আপনার ব্যষ্টি তথা ব্যক্তি পরিচয়ের প্রতিটি দিক নির্ণিত ও নিয়ন্ত্রিত হবে এক অমোঘ ক্ষমতার ইশারায় ! আপনি তখন কোনো মতে বেঁচে থাকার জন্য মাংসের দলা মাত্র । এরপর আপনার প্রতিটি বিপর্যয় পূর্বপরিকল্পিত ভাবেই সংঘটিত হবে । তাই বলছি , সাধু সাবধান। বাঁচার মতো বাঁচতে চান তো মগজের মধ্যে আলো ঢোকান । ব্যষ্টি ও সমষ্টির মাঝখানের অংশটা দখল করুন।
কীভাবে দখল করবেন সেটাই হলো আপনার রাজনৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা । আমাদের নাট্য প্রযোজনা খুব জোরের সঙ্গে এই শিক্ষার কথা বলে । আসুন টর্চলাইটের আলোয় মগজের অন্ধত্ব ঘুচিয়ে এই কথাগুলো পড়ে ফেলি।
সঙ্গের ছবিগুলো টর্চলাইট নাট্যের স্টেজ রিহার্সালের ।
টর্চলাইট ছাড়াও সঙ্গে থাকছে আরও দুটি নাট্যপ্রযোজনাঃ----- দেবদ্রোহী মধুসূদন ও ম-এ মন্থন ।
রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ---
ইন্দ্রজিৎ ঘোষ।
পাশাপাশি আপনাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মেলক সাংগীতিক সন্ধ্যা ।
সামগ্ৰিক পরিকল্পনায়ঃ---- ব্রততী ঘোষ ভট্টাচার্য্য।
পোস্টার ডিজাইনঃ---- রোহিত সরকার।
(Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ০৯.০৭.২০২৫)


যাঁরা মানবিক-এর নাট্য প্রযোজনার নিয়মিত দর্শক, তাঁরা জানেন, মানবিক -এর থিয়েটারে গান ও নাচের অসামান্য প্রয়োগ থাকে । সে সব গান মানবিক -এর নিজস্ব তথা মৌলিক গান। নাটক লিখতে লিখতেই গানও লিখে ফেলি । নাটকের বিষয়বস্তুর সঙ্গে তা একেবারে গভীরভাবে সম্পৃক্ত থাকে । নিতান্ত শৈশব থেকেই ব্রততীর জগতটাই গান আর গান। অবিশ্বাস্য দ্রুততায় ব্রততী গান গুলোয় অসামান্য সব সুর বসায় । আমরা কোনো অনুদান প্রাপ্ত থিয়েটার দল নই যে, স্টুডিও ভাড়া ক'রে গানের রেকর্ডিং করবো । এই বিলাসিতায় আক্রান্ত না হওয়ারই চেষ্টা করবো । একেবারে ঘরোয়া পরিবেশে, নিতান্ত আড্ডার মেজাজে আমরা আমাদের থিয়েটারের গান রেকর্ডিং করি । সকলের আন্তরিক অংশগ্ৰহণে সেটা সম্ভব হয় । রেকর্ডিং -এর পাশাপাশি অন স্টেজ গানও গাওয়া হয় ।এবারে আমরা রেকডিং-এ রক্তিমকে পেলাম। কী অসামান্য বাজনার হাত । ওর জন্য সুসময় অপেক্ষা করছে । ১৯-শে জুলাই মানবিক -এর নাট্য প্রযোজনা দেখতে আসুন, রামগোপাল মঞ্চে । এক সন্ধ্যায় এক টিকিটে তিনটি নাট্যপ্রযোজনাঃ--------+
(১) দেবদ্রোহী মধুসূদন
(২) ম-এ মন্থন
(৩)। টর্চলাইট
রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ--
-------------------------------------------------------
ইন্দ্রজিৎ ঘোষ।
এবং সঙ্গে থাকছে------------
স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মেলক সাংগীতিক সন্ধ্যা ।
সামগ্ৰিক পরিকল্পনায়ঃ--------
-------------------------------
ব্রততী ঘোষ ভট্টাচার্য্য।
তিনটি প্রযোজনায় থিয়েটারি গানের সঙ্গে নৃত্যে রয়েছেঃ----- শুচিস্মিতা, পৌলমী, পৌত্তলিকা ।
এটুকু নিশ্চিত ভাবে বলতে পারি , আমাদের থিয়েটারের গান তথা গানের কথা ও সুর আপনি বহুদিন পর্যন্ত মনে রাখবেন। ১৯-শে জুলাই আসুন। দেখা হবে মুখোমুখি।
(Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ১৪.০৭.২০২৫)

---------------------


দেখা হবে । ১৯-শে জুলাই। শনিবার। রামগোপাল মঞ্চে। ঠিক সন্ধ্যে ছয় ঘটিকা । দেখা হওয়া নিশ্চিত করতে আজই টিকিট সংগ্রহ করুন। টিকিট প্রায় শেষের পথে ।
নাটকঃ---- দেবদ্রোহী মধুসূদন।
এ নাটক ইতিমধ্যে পশ্চিমবঙ্গ কলা উৎসবে জেলা স্তরে স্কুল ভিত্তিক নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে । একজন ছাড়া অন্যান্য চরিত্রাভিনেতারা এ নাটকে নতুন।
মধুসূদন দত্তের কবি ব্যক্তিত্বের উৎস সন্ধানে আন্তর্জাতিক চালচিত্রের ভূমিকা কতটা জরুরি, এ নাটক তারই ঐতিহাসিক প্রতিভাস তুলে ধরে।
নাটকঃ------ টর্চলাইট
বাঁচার মতো বাঁচতে চান তো মগজের মধ্যে আলো ঢোকান । ব্যষ্টি ও সমষ্টির মাঝখানের অংশটা দখল করুন।
কীভাবে দখল করবেন সেটাই হলো আপনার রাজনৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা । আমাদের নাট্য প্রযোজনা খুব জোরের সঙ্গে এই শিক্ষার কথা বলে। আসুন টর্চলাইটের আলোয় মগজের অন্ধত্ব ঘুচিয়ে এই কথাগুলো পড়ে ফেলি।
নাটকঃ------ ম-এ মন্থন
আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় একটি শিশু নিখুঁত যন্ত্র হ'য়ে ওঠার বিপজ্জনক প্রতিযোগিতায ঢুকে পড়েছে । আপনার শিশুর মানসিক স্বাস্থ্য উদ্ধারের জন্য শিল্পের প্রয়োজনীয়তা অপরিহার্য । অসামান্য অভিনয় করছে ছো'টরা ।
রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ---
ইন্দ্রজিৎ ঘোষ।
পাশাপাশি আপনাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মেলক সাংগীতিক সন্ধ্যা ৪ টা থেকে ।
সামগ্ৰিক পরিকল্পনায়ঃ---- ব্রততী ঘোষ ভট্টাচার্য্য।
পোস্টার ডিজাইনঃ---- রোহিত সরকার।
টিকিট প্রায় নিঃশেষের পথে । দ্রুত সংগ্ৰহ করুন।
(Facebook posted by:- শুচিস্মিতা পাল, ১৮.০৭.২০২৫)
=========================================================

গত ১৯জুলাই, শনিবার, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমাদের মানবিক নাট্যগোষ্ঠী ও স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মেলক সাংগীতিক সন্ধ্যা সফলভাবে সম্পন্ন হয়। বৃষ্টিমুখরিত এই দিনেও অসংখ্য মানুষ ভালোবেসে আমাদের অনুষ্ঠানে এসেছেন। সমগ্র অনুষ্ঠানটিকে উপভোগ করেছেন। দর্শক আসন থেকে সন্দীপ ঘোষের সৌজন্যে 'টর্চলাইট' নাটকের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে।
(Facebook posted by:- রাজকুমার ঘোষ, ২০.০৭.২০২৫)













=========================================================== ========

ঐ দিন তিনটি নাটকের শুরুর আগে স্বরলিপি দ্বারা আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। 

৫ আগষ্ট, ২০২৫ শ্রী ইন্দ্রজিৎ ঘোষের ফেসবুক পোস্ট - (ছবি সহ) 

স্বরলিপিঃ--- এক সৃজনশীল সংগীত শিক্ষা প্রতিষ্ঠান।
-----------------------------------------------------------
স্বরলিপি আসলে ব্রততীর আর এক পৃথিবী। সাংগীতিক পৃথিবী । ব্রততীর সংগীত যাপন ও সংগীত সাধনার গর্ভগৃহ এই স্বরলিপি। নানান বয়সের শিক্ষার্থীদের সঙ্গে ব্রততীর সম্পর্ক নিখাদ আত্মিক । একেবারে আলোর মতো প্রাণময় । এই সংগীতময় প্রাণিক সম্পর্ককে এক সম্মেলক তানে বাঁধাটা খুবই জরুরি; এজন্যই গত ১৯-শে জুলাই রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত হলো স্বরলিপির শিক্ষার্থীদের এক অসাধারণ সম্মেলক সাংগীতিক সন্ধ্যা। সামগ্ৰিক পরিকল্পনায়ঃ ব্রততী ঘোষ ভট্টাচার্য্য।
জনজীবন স্তব্ধ করা বৃষ্টিকে উপেক্ষা ক'রে গোটা প্রেক্ষাগৃহ ভরিয়ে দিলেন সাংস্কৃতিক মনস্ক দর্শক সম্প্রদায়। সশ্রদ্ধ ভালোবাসা ও প্রণাম জানালাম দর্শক সম্প্রদায়কে। 









---------------------------------------------------------------------------------------------------------------
২ আগষ্ট, ২০২৫ শ্রী ইন্দ্রজিৎ ঘোষের ফেসবুক পোস্ট - (ছবি সহ)  

মানবিক প্রযোজনা । ১৯-শে জুলাই, রামগোপাল মঞ্চ । ভয়াবহ বৃষ্টিকে উপেক্ষা ক'রে পূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো---
"ম এ মন্থন"
রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায় ঃ----
ইন্দ্রজিৎ ঘোষ।
প্রতি শনিবার দুপুর ৩.৩০-টে মানবিক-এ যে থিয়েটারের ক্লাস করাই , সেই ক্লাসের নাট্যশিক্ষার্থীদের অসাধারণ অভিনয়ে সমৃদ্ধ হলো এই নাটক । এরা সব এক একটা স্ফুলিঙ্গ।
"ম-এ মন্থন এক অবচেতনের যুদ্ধ । এই মনস্তাত্ত্বিক যুদ্ধকে সঠিক পরিমাপে বিশ্বাসযোগ্য করে তুলেছে মানবিক-এর এই সব কমবয়সী নাট্য শিক্ষার্থীরা।
অভিনয়ে:----
নদীঃ---- প্রকৃতি ঘোষ
সমুদ্রঃ---- অত্রিক পাল
দিঘিঃ----- অনীশা পাল
রোদ্দুরঃ---- শ্রীজিৎ দত্ত
শালিকঃ---- সৌমিলী নন্দী
কুয়াশাঃ---- রত্নদীপ চক্রবর্তী
এ.আই চালিত রোবটঃ--- ঐশী ঘোষ
নৃত্যেঃ--- শুচিস্মিতা পাল, পৌলমী চক্রবর্তী ও পৌত্তলিকা চক্রবর্তী।

































-----------------------------------------------------------------------------------------------
৪ আগষ্ট, ২০২৫ শ্রী ইন্দ্রজিৎ ঘোষের ফেসবুক পোস্ট - (ছবি সহ) 

মানবিক প্রযোজিত
নাটকঃ--- দেবদ্রোহী মধুসূদন
রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ-----
ই ন্দ্র জি ৎ ঘো ষ ।
১৯-শে জুলাই, প্রবল বৃষ্টিকে তোয়াক্কা না ক'রে প্রিয় দর্শক সম্প্রদায় রামগোপাল মঞ্চ ভরিয়ে দিলেন । মানবিক -এর পক্ষ থেকে আলোকবর্ষের সশ্রদ্ধ ভালোবাসা রইলো দর্শকদের জন্য ।
দীর্ঘ সময়ের অচলায়তনে ফাটল ধরালেন মধুসূদন। ইতিহাসকে নিঙড়ে নিলেন চলমান দৃষ্টির প্রজ্ঞায় । দৃষ্টিকে ছড়িয়ে দিলেন পৃথিবীর সীমারেখায় । আত্মস্থ করলেন বিশ্বরাজনীতির দ্রুত পরিবর্তমান চালচিত্র । ইউরোপীয় রেনেসাঁকেও প্রশ্ন করতে ছাড়লেন না । বিজ্ঞান ও যুক্তির আলোয় বস্তু বিশ্লেষণের অসামান্য দক্ষতায় গড়ে তুললেন সাহিত্যিক মহাকাব্যের এক চির আধুনিক বয়ান । সময়ের থেকে যোজন-যোজন এগিয়ে থাকা মধুকবি, নাটককার মধু ,যে মানসজগৎ নির্মাণ করলেন,সেই জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই নাটক ও নাট্যের উদ্দেশ্য।
অভিনয়েঃ-----
-----------
মধুসূদনঃ----- উজান চক্রবর্তী
রাজনারায়ণঃ---- ঋষভ ঘোষ
পন্ডিতঃ---- রোহিত সরকার
হেনরিয়েটাঃ---- ঐশী ঘোষ
হেনরিয়েটার নৃত্যাভিনয়েঃ--- পৌলমী চক্রবর্তী।















----------------------------------------------------------------------------------------- 
৭ আগষ্ট, ২০২৫ শ্রী ইন্দ্রজিৎ ঘোষের ফেসবুক পোস্ট - (ছবি সহ) 

মানবিক প্রযোজিতঃ-----
'টর্চলাইট
-------------
এক বৈপ্লবিক প্রতিভাস
রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ---
।। ইন্দ্রজিৎ ঘোষ ।।
গত ১৯-শে জুলাই রামগোপাল মঞ্চে প্রবল বৃষ্টির মধ্যেও দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে অভিনীত হ'ল এ নাটকের প্রথম সফলতম অভিনয় । শতকোটি প্রণাম জানাই সুধী দর্শক সম্প্রদায়কে।
চরম দক্ষিণপন্থী রাজনীতির চৃড়ান্ত বাঁদরামি এবং ধর্ষকাম লাম্পট্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন কোনো শিল্পী শিল্পচর্চা করেন , তখন সেই চর্চিত শিল্পের অভিমুখ ও অভিকর্ষের চেহারাটা ঠিক কেমন হতে পারে ? জানতে হলে 'টর্চলাইট' আপনাকে দেখতেই হবে । পরবর্তী প্রযোজনার খবর পেলে আপনি নিজস্ব আগ্ৰহে টিকিট কেটে নেবেন। আপনাকে জানতে হবে , বুঝতে হবে , তথ্যের অধিকার আইনের মতো যুগান্তকারী আইন কতটা অসহায় দশায় পড়ে রয়েছে ! রাষ্ট্র যখন নিজেই সন্ত্রাসী হ'য়ে ওঠে , রাষ্ট্রীয় সন্ত্রাস যখন নিজেই হ'য়ে ওঠে রাষ্ট্রযন্ত্রের নিজস্ব রাজনীতি, এক বিপজ্জনক সমান্তরাল রাজনীতি ,তখন একজন মুক্তবুদ্ধি সম্পন্ন শিল্পীর কাছে শিল্পের ভূমিকা ঠিক কী হওয়া উচিত? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হ'লে 'টর্চলাইট' আপনাকে দেখতেই হবে । রাজনীতির প্রকৃত ও অপ্রকৃত স্বরূপ বুঝতে হ'লে 'টর্চলাইট' না দেখে আপনি থাকতেই পারবেন না ।। 'টর্চলাইট' তার নিজস্ব সামর্থ্যেই আপনাকে তার দর্শক ক'রে তোলবার ক্ষমতা রাখে । এই নাট্যের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করছেনঃ--------
দীপকঃ------ রাজকুমার ঘোষ
মলয়ঃ-------- সলিলেশ চক্রবর্তী
প্রশান্তঃ-------- উত্তম পাল
সঞ্জয়ঃ--------- বিষ্টু চক্রবর্তী
কেতকীঃ------- ব্রততী ঘোষ ভট্টাচার্য্য
মহুয়াঃ-------- শুচিস্মিতা পাল
স্পিকারঃ------ চিরঞ্জিৎ ঘোষ
জয়মাল্যঃ------ ইন্দ্রজিৎ ঘোষ
নৃত্যেঃ------ পৌলমী চক্রবর্তী ও পৌত্তলিকা চক্রবর্তী।




























---------------------------------------------------------------- 
অনুষ্ঠান শেষে কলাকুশলীদের পরিচিতি... 


============================================================


নাট্য দর্শনের সঙ্গে নাট্য দর্শকের একটা গভীর সম্পর্ক আছে । এই সম্পর্কের যদি কোনো নাম দেওয়া যায় , তাহ'লে সে নাম হলো সংযোগ । সমযোগ । সমন্বয় । গতকাল(১৯-শে জুলাই )প্রবল বৃষ্টির মধ্যেই রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত হলো স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের সাংগীতিক সন্ধ্যা(সামগ্ৰিক পরিকল্পনায়ঃ--- ব্রততী ঘোষ ভট্টাচার্য্য)এবং মানবিক নাট্যগোষ্ঠীর পরপর তিনটি নাট্য প্রযোজনা । (দেবদ্রোহী মধুসূদন, ম-এ মন্থন ও টর্চলাইট। রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ---ইন্দ্রজিৎ ঘোষ ।)না, বিনা মূল্যে সৌজন্য টিকিট দিয়ে এই দর্শক সমাগম নয় । থিয়েটারকে সম্মান প্রদান করতে থিয়েটার দরদী মানুষ অর্থমূল্য (১০০ টাকা) দিয়ে আসন গ্ৰহণ করেছেন। ভয়াবহ বৃষ্টির জন্য টিকিট কেটেও অনেকে আস্তে পারলেন না । ওনারা এলে ব্যালকনি পূর্ণ হ'য়ে যেতো । মানবিক নাট্যগোষ্ঠী নিজেদের নাট্য প্রযোজনা দেখানোর জন্য একটা দর্শক সম্প্রদায় তৈরি করতে পেরেছে । গতকালের নাট্য প্রযোজনায় অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা । এর আগেও আমাদের প্রতিটি নাট্য প্রযোজনায় দর্শক সমাগমে প্রেক্ষাগৃহ পূর্ণ হয়েছে , গতকালও সেই ধারাবাহিকতায় ছেদ পড়েনি । দায়িত্ব আরও বেড়ে গেলো। আগামী দিন গুলিতে এই ধারাবাহিকতা রক্ষা করতে অঙ্গীকার বদ্ধ থাকলাম। এই পোস্ট দর্শক সম্প্রদায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম। আপনাদের প্রশ্রয়ে বারংবার ঋদ্ধ থেকে ঋদ্ধতর হবার স্বপ্ন বুকের গভীরে এঁকে রাখলাম।
(Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ২০.০৭.২০২৫)

এ ব্যাপারে কোনো কথা হবে না। সাংস্কৃতিক তথা নাট্যপ্রেমী দর্শক আমাদের অনুপ্রেরণা। নিজেদের মেলে ধরার জন্য আরো চার্জড হয়ে যাই৷ সেই সকল দর্শকবৃন্দকে আমার প্রণাম জানাই৷ 🙏❤️💚
(Facebook posted by:- রাজকুমার ঘোষ, ২০.০৭.২০২৫)
-------------------------------------------------------------------------------------
মাননীয় দর্শকবৃন্দদের প্রতিক্রিয়াঃ- আমাদের প্রাপ্তি-

১) ১৯-শে জুলাই শনিবার জনজীবন স্তব্ধ ক'রে দেওয়া প্রবল বৃষ্টির দাপট উপেক্ষা করে, উপছে পড়া প্রেক্ষাগৃহে(রামগোপাল মঞ্চ)স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের সাংগীতিক সন্ধ্যা এবং মানবিক নাট্যগোষ্ঠীর তিন তিনটি নাট্য প্রযোজনা দেখে মুগ্ধ মন প্রতিক্রিয়া জানালেন রক্তিম ব্যানার্জী । রক্তিম অসামান্য তবলা বাদক এবং যন্ত্রসংগীত শিল্পী । আমাদের নাটকের একাধিক মৌলিক গানের রেকর্ডিং -এ রক্তিম বাদ্য সঙ্গত করেছে অসম্ভব নিষ্ঠায় । অনেক অনেক ভালোবাসা রক্তিম। স্বরলিপি ও মানবিক -এর পক্ষ থেকে এক আকাশ শুভেচ্ছা রই'ল ।

Ekta osadharon sondha katam Manabik Natya Gosthi r Swaralipi Sangeet Shikhar sthe. Osadharon Natok tar sathe osadharon Gaan. Manabik Natya Gosthi sathe kaj kore khub bhalo laglo. Protek ta natok jibon e cholar path e notun rasta dekhabi. Infuture Manabik Natya Gosthi theka r o natok pawar iccha royelo. Special Credit goes to Indrajit Ghosh and Bratati Bhattacharjee ❤🙏 Joint Initiative of Swaralipi Sangeet Shiksha Pratisthan and Manabik Natya Gosthi — Musical Evening and Drama Performance Venue: Ramgopal Mancha Date: 19th July, Saturday Music Performance: 4 PM onwards Overall Conceptualization: Bratati Ghosh Bhattacharya Three Drama Productions: From 6 PM onwards Script, Direction & Overall Conceptualization: Indrajit Ghosh --- (1) Debadrohi Madhusudan A Renaissance Drama Theme Summary: Poet Michael Madhusudan Dutt spends his last days at Alipore Charity Hospital. A few days earlier, his life partner Henrietta has passed away. The poet is overwhelmed by unbearable sorrow. Caught in a whirlpool of mental agony, he suffers from deep depression. Even in this state, the poet introspects on his own creations. Standing at the brink of death, he reflects on his two great works—"Tilottama Sambhab" and "Meghnadbadh Kavya." In a hallucinatory mental state, he engages in conversations with his friend Rajnarayan Bose, a representative of the orthodox Hindu scholar society, and Henrietta. He discusses personal freedom, world-shaking revolutions in England, France, and America, German philosophy, the fall of the Bastille, how these shaped his poetic soul, his rational interpretation of the idea of God, and his scientific and anthropological perspectives on the Ramayana and Mahabharata. The play portrays these conflicting ideas. Cast: Madhusudan: Ujaan Chakraborty Henrietta: Oishi Ghosh Rajnarayan: Risav Ghosh Pandit (Scholar): Rohit Sarkar Dance Performance: Poulomi Chakraborty --- (2) "M" for Manthan A Battle of the Subconscious Theme Summary: There is no world for children in the world of adults. The terror and wars created by adults leave deep psychological scars on children's minds. The way this blue planet is decaying under capitalistic greed and the growing invasion of artificial intelligence, the play "M for Manthan" represents these psychological tremors and future anxieties. Cast: Nodi (River): Prakriti Ghosh Samudra (Sea): Atrik Pal Dighi (Pond): Anisha Pal Shalik (Bird): Soumili Nandi Kuyasha (Mist): Ratnadeep Chakraborty Roddur (Sunlight): Srijit Dutta AI-Powered Robot: Oishi Ghosh Dance Performance: Shuchismita Pal, Poulomi Chakraborty, Pouttolika Chakraborty --- (3) Torchlight A Revolutionary Reflection Theme Summary: The central theme of this play is to explore the proper implementation of the Right to Information Act and to expose the true face of state-sponsored terrorism, while seeking the right political ideology. Cast: Jayamalya (Theatre Activist and Budding Film Director): Indrajit Ghosh All others are theatre activists and actors from films and TV serials: Maloy: Salilesh Chakraborty Deepak: Rajkumar Ghosh Sanjay: Bishtu Chakraborty Prashanta: Uttam Pal Ketaki: Bratati Ghosh Bhattacharya Mahua: Shuchismita Pal Parliament Speaker: Chiranjit Ghosh Dance Performance: Poulomi Chakraborty, Pouttolika Chakraborty --- A total of seven original songs have been used across the three plays. Lyrics by: Indrajit Ghosh Music Composition: Bratati Ghosh Bhattacharya

২) প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সহৃদয় দর্শকের উপছে পড়া উপস্থিতিতে প্রেক্ষাগৃহ পরিপূর্ণ। সমগ্ৰ অনুষ্ঠান উপভোগ ক'রে প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মান্যবর প্রণব কুমার দাস। স্বরলিপি ও মানবিক -এর পক্ষ থেকে প্রণববাবু কে জানাই সশ্রদ্ধ ভালোবাসা।

"স্বরলিপি" ও "মানবিক" - একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান এবং আরেকটি হল নাট্যগোষ্ঠী । এই সংস্থা দুটির কর্ণধার এক সংস্কৃতিকর্মী দম্পতি ইন্দ্রজিৎ ঘোষ ও ব্রততী ঘোষ ভট্টাচার্য, আমার খুবই স্নেহভাজন । প্রতি বছরের ন্যায় এ বছরেও ওদের সংস্থার যৌথ বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল হাওড়া ময়দানের রামগোপাল মঞ্চে গত শনিবার ১৯ শে জুলাই'২০২৫ । শনিবার ছিল এক বর্ষনমুখর দিন । বর্ষা মানেই হাওড়া শহরের প্রায় সব রাস্তা জল থইথই, চলাফেরা করা মুশকিল হয়ে যায় । এই অবস্থায় অনুষ্ঠান নিয়ে দোলাচলে ছিলাম, হলে পৌঁছে আমার ধারণাই বদলে গেল । প্রায় পূর্ণ প্রেক্ষাগৃহ, মনটা ভরে গেল । এখনও সুস্থ সংস্কৃতির টানে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সমবেত হয়, এটা সত্যিই আশাপ্রদ । অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা । প্রথম পর্বে ছিল সঙ্গীত ও নৃত্য । বহুদিন পর শুধুমাত্র স্বর্ণযুগের গান এবং বিভিন্ন শৈলীর নাচ দিয়ে সাজানো এক মনোজ্ঞ অনুষ্ঠান দেখলাম । হয়তো দু-একজন ক্ষুদে শিক্ষার্থীর মঞ্চভীতির কারণে সামান্য তাল কাটলেও, আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না । এই পর্বটির সামগ্রিক পরিকল্পনা ব্রততী ঘোষ ভট্টাচার্যের । এই পর্বটি নিয়ে সবশেষে একটি কথাই বলার - গান, নাচ থাকলেও আবৃত্তির কোন অনুষ্ঠান ছিল না । আশা করি, আগামীদিনে ওরা এই বিভাগটি নিয়েও চিন্তা-ভাবনা করবে । দ্বিতীয় পর্বটি ছিল ইন্দ্রজিৎ ঘোষের রচনা, নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনায় তিনটি নাটক । প্রথম নাটক - দেবদ্রোহী মধুসূদন । নাটকটি মূলত মধুসূদনের শেষ জীবনে আলিপুর দাতব্য চিকিৎসালয়ে রোগশয্যায় নিজের সৃষ্টি নিয়ে (মূলত: তিলোত্তমা সম্ভব ও মেঘনাদবধ কাব্য) নিজের পর্যালোচনা । এরই প্রেক্ষিতে আসে হেনরিয়েটা, পন্ডিত, রাজনারায়ণ চরিত্রগুলি । নাটকটি দশ মিনিটের, তারই মধ্যে তার জীবনের নানা দ্বান্দ্বিক দিক উঠে আসে । অভিনয়ে উজান চক্রবর্তী, ঐশী ঘোষ, রোহিত সরকার, ঋষভ ঘোষ ও নৃত্যে পৌলমী চক্রবর্তী । অভিনয় ছাড়াও সঙ্গীত ও নৃত্যের ব্যবহার যথাযথ । দ্বিতীয় নাটক - ম-এ মন্থন, এক অবচেতনের যুদ্ধ । আজকের এই পূঁজি শাসিত ভোগসর্বস্ব এবং কৃত্রিম মেধার আগ্রাসনের বড়দের পৃথিবীতে শৈশব কতটা অসহায়, তারই এক মনস্তাত্ত্বিক প্রতিভাস এই নাটক । এই নাটকে অভিনয় করেছে মূলত ক্ষুদেরা । ক্ষুদে হলেও প্রত্যেকের অভিনয় ছিল নজরকাড়া, এরমধ্যে রোদ্দুর চরিত্রটিকে একটু এগিয়ে রাখতেই হয় । নাট্যকারকে আলাদা করে ধন্যবাদ জানাই নাটকটির চরিত্রগুলির নামের জন্য, যেমন : নদী, সমুদ্র, দিঘি, শালিখ, কুয়াশা, রোদ্দুর, এছাড়া এআই রোবট । অভিনয়ে : প্রকৃতি ঘোষ, অত্রিক পাল, অনীশা পাল, সৌমিলী নন্দী, রত্নদীপ চক্রবর্তী, শ্রীজিত দত্ত ও ঐশী ঘোষ । এছাড়া নৃত্যে : শুচিস্মিতা পাল, পৌলমী চক্রবর্তী ও পৌত্তলিকা চক্রবর্তী । তৃতীয় ও শেষ নাটক : টর্চলাইট, এক বৈপ্লবিক প্রতিভাস । নাটকটির রচনায় নতুনত্ব আছে, এক নব্য চিত্র পরিচালকের বিতর্কিত সিনেমা তৈরি করা নিয়ে নাটকটি এগোয়। তথ্যের অধিকার আইনের যথাযথ কার্যকারিতা নির্মাণ ও রাষ্ট্র নির্মিত সন্ত্রাসের স্বরূপ উন্মোচন বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে ক্ষমতার নানা কদর্য দিক উঠে আসে । নাটকটি ভাবায়, ভাবতে শেখায়, একটি প্রতিবাদী নাটক । নাটকটি বর্তমানের রাজনৈতিক অবক্ষয়ের দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, 'টর্চলাইট' নামের সার্থকতা সেখানেই । পরিচালকের চরিত্রে ইন্দ্রজিৎ ঘোষ, অভিনেতাদের চরিত্রে অভিনয় করেছেন সলিলেশ চক্রবর্তী, রাজকুমার ঘোষ, বিষ্টু চক্রবর্তী, উত্তম পাল, ব্রততী ঘোষ ভট্টাচার্য, শুচিস্মিতা পাল এবং লোকসভার স্পিকারের চরিত্রে চিরঞ্জিত ঘোষ । নৃত্যে - পৌলমী চক্রবর্তী ও পৌত্তলিকা চক্রবর্তী । আরেকটি উল্লেখযোগ্য দিক হল, তিনটি নাটকে সাতটি মৌলিক গান আছে, প্রতিটির গীতিকার ইন্দ্রজিৎ ঘোষ ও সুরকার ব্রততী ঘোষ ভট্টাচার্য এবং নাটকগুলির সঙ্গীতায়োজনের দায়িত্বে রক্তিম ব্যানার্জি । আর একটি কথা, নাটকগুলির আলোকসম্পাতের ক্ষেত্রে আরেকটু যত্নশীল হতে হবে । সবশেষে বলি, আমি মুগ্ধ, ব্রততী ও ইন্দ্রজিৎ তোমরা এইভাবেই এগিয়ে চলো, তোমাদের আরও আরও উন্নতি কামনা করি, আর তোমাদের দুই সংস্থা "স্বরলিপি" ও "মানবিক" আরও ভালো ভালো শিল্পী, অনুষ্ঠান ও প্রযোজনা উপহার দিক ।

৩) গত ১৯ শে জুলাই, রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত স্বরলিপি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান এবং মানবিক নাট্যগোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত হয়েছি। সঙ্গীতের মূর্ছনা এবং নাটকের প্রাসঙ্গিকতা এককথায় এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করেছিল। প্রতিটি অনুষ্ঠান ই ছিল খুব মনোগ্রাহী এবং যুগোপযোগী। সর্বোপরি, এই অনুষ্ঠানের আহ্বায়ক শ্রীমতী ব্রততী ঘোষ ভট্টাচার্যের আন্তরিকতা প্রতিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এই দুই সংস্থার সকল শিল্পীবৃন্দকে। এই শিল্পচর্চা ভবিষ্যতে আরো এগিয়ে চলুক, এই শুভেচ্ছা জানাই। 
Jayshree Sadhukhan Assistant Professor Dept. of Chemistry Govt. General Degree College, Singur

৪) ১৯ শে জুলাই অনুষ্ঠানে ম্যাম ও স্যার - এর অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাই । স্বরলিপি এবং মানবিক- এর ছোটো থেকে বড় সকল সদস্যদের performance খুবই ভালো হয়েছে । আপনার এবং স্যারের অভিনয় দুর্দান্ত ছিল । ওই weather - এও program - এর দিন শেষ পর্যন্ত হল পুরো ভর্তি থাকবে এটা আশাই করা যায়নি । প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো program -টাই আনন্দ উপভোগ করার মতো ছিল এবং পুরো program -টাই মন ছুঁয়ে গেছে । 
            - সুচরিতা সাধুখাঁ , গৃহবধূ 

৫) Ami Souraja Sadhukhan, 3rd year er student, oi din program e present chilam .. Sokol er gaan amar Khub e valo legeche ebong Sokol er Natoker obhinoy amak bises vabe apluto koreche … Amar Khub ecche ami jate apnader natok dol e jogdan korte pari … kintu ei muhurte porasona r dance niye aktu chap e achi somoy e pacchina … porasona ses hoye gele ami apnader natok dol e jog deoyar chesta korbo … Thank you 😊

৬) thankyou ma'am prottteker gaan e khub bhalo hyche. Programme khubi sundor hoyche. natok gulo o khub bhalo hychilo ebong apnar character ey apni osadharon obhinoy korechen. Sob miliye kalker programme khubi sundor chilo erom weather er moddhyeo je sokole eto sundor bhabe perform koreche, sotti prosongsa korar e moto. Ei bristi r moddhyeo hall praye bhorti e chilo , sobi bhalo bhabe sustho bhabe miteche. agami bochor o aro sundor kore programme hobe

৭) গত 19 জুলাই রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এক অসাধারণ সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল "স্বরলিপি"র সংগীত শিল্পীদের পরিবেশিত সংগীত। ব্রততীদি যে নিষ্ঠার সাথে তার সন্তানসম ছাত্র-ছাত্রীদের তৈরি করছেন তার সুন্দর প্রতিফলন আমরা দেখতে পেলাম অনুষ্ঠানে। দ্বিতীয় পর্বে "মানবিক"-এর যে তিনটি নাটক নিবেদিত হয়েছিল তা এক কথায় অসাধারণ এবং সময়োপযোগী। গল্পের বিষয় এবং প্রত্যেকের অভিনয় মন ছুঁয়ে যাবার মত। প্রমিতি ভট্টাচার্যের মা মৌমিতা ভট্টাচার্য

৮) Programme khub sundor hoyeche.Meye khub valo avinoy koreche,Bachharao khub valo koreche.Saber gaan o khub valo hoyeche.Anusthan sarbangin sundor hoyeche.Meye baba omaayer sangun I peyeche♥️♥️♥️

৯) Madam amader anusthan sobai bolche khub valo hoyeche। R Sir er natok asadharon apnader sobai khub natural avinoy koren khub valo protesta 🙏👌🏻❤️❤️❤️❤️❤️❤️

১০) গতকালের অনুষ্ঠান অভূতপূর্ব হয়েছে। সারাজীবনের জন্য স্মৃতি বিজড়িত হয়ে থেকে যাবে। সকল কুশীলবের পারফরম্যান্স ছিল অনবদ্য,অনন্য সুন্দর এবং হৃদয়স্পর্শী। অনেক কিছু শিখলাম, জানলাম এবং হৃদয় দিয়ে অনুভব করলাম। ধন্যবাদ সবাইকে স্পেশালি ম্যাডামকে। সব থেকে ভালো লেগেছে ম-য়ে মন্থন বাচ্চা দের নাটক। আপনার বা দাদা অভিনয়ও দারুন ছিল।

১১) ১৯ শে জুলাই আমার পৌঁছাতে অনেকটা দেরি হওয়ায় শেষের দুটি নাটক দেখতে পাই। তবে ওই দুটি নাটক দেখে আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে 'ম-এ মন্থন' নাটকটি বেশি ভালো লাগে। আশা রাখছি, আগামীতে আরও ভালো ভালো নাটক আমরা উপহার পাবো। ।
~ তিথি হাজরা

১২) Sabar khub valo avinay hoeche.natakgulo lekhao khub sundar.bachhara o khub valo avinay koreche.sab milie programme khub jamai o sundar hoeche.bachhader nacho khub sundar hoeche
~ সুচির মা

১৩) গত 19 জুলাই হাওড়া রামগোপাল মঞ্চে স্বরলিপি ও মানবিক সঙ্গীত ও নাট্য শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলাম। সকলের গান,নাচ, অভিনয় খুব ভালো লাগলো। বিশেষতঃ স্বরলিপির সব থেকে কনিষ্ঠ শিল্পী প্রমিতীর গান মুগ্ধ করেছে।আর মানবিক নাট্য প্রযোজনা আগে দেখেছি,অসাধারণ গল্প সকলের অভিনয় খুব ভালো লাগলো। সব মিলিয়ে এক সুন্দর সন্ধ্যা স্মৃতির পাতায় যুক্ত করলাম।
Piyali Manna
Assistantance professor of Foundation
Hifcer b.ed college 
Bagnan 

১৪) বৃষ্টির কারনে দেরীতে পৌঁছানোর জন্য প্রথম নাটক দেখা হয়নি। তাই দুটি নাটক 1) ম-এ মন্থন ও 2) টর্চলাইট দেখার সুযোগ হয়।
নাটক দুটি খুবই ভালো হয়েছে। কিন্ত সব থেকে ভালো লেগেছে ছোটদের অভিনীত নাটকটি। প্রত্যেকে খুব খুব সুন্দর অভিনয় করেছে।  রোদ্দুর চরিত্রের অভিনয় অসাধারণ। তারপর শালিক ও কুয়াশা। 
আবার পরবর্তী প্রযোজনার অপেক্ষায় রইলাম। বিশেষ করে এই ছোটদের অভিনয় দেখার জন্য।
-- শর্মিষ্ঠা সরকার

১৫) 
১৯-শে জুলাই, শনিবার মেঘভাঙা বৃষ্টি-র ভয়াবহ দাপট উপেক্ষা ক'রে প্রিয় দর্শক সম্প্রদায় রামগোপাল মঞ্চের প্রেক্ষাগৃহ ভরিয়ে দিলেন। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহের প্রতিটি দর্শক থিয়েটারকে সম্মান জানিয়ে ১০০-টাকা অর্থমূল্যে টিকিট সংগ্রহ ক'রে আসন গ্ৰহণ করেছেন। কয়েক আলোকবর্ষের প্রণাম নিবেদন করলাম দর্শক সম্প্রদায়ের উদ্দেশ্যে।ঐ দিন স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের সাংগীতিক সন্ধ্যা(সামগ্ৰিক পরিকল্পনায়ঃ-- ব্রততী ঘোষ ভট্টাচার্য্য)এবং মানবিক -এর নাট্যমেলায় তিনটি নাট্যপ্রযোজনা---- 'দেবদ্রোহী মধুসূদন', 'ম-এ মন্থন' ও 'টর্চলাইট(রচনা-নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়--- ইন্দ্রজিৎ ঘোষ।) দেখে মৌখিক প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট বাচিক শিল্পী ও ছন্দনীড় আবৃত্তি সংস্থার অন্যতম সংগঠক মান্যবর তপন চক্রবর্তী মহাশয় । স্বরলিপি এবং মানবিক -এর পক্ষ থেকে তপন বাবুর জন্য রইলো সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা। ভালো থাকবেন আপনি ।


১৬) আন্তরিক প্রতিক্রিয়া দিলেন মানবিক -এর নিয়মিত দর্শক এবং সংস্কৃতি ও নাট্যমনস্ক যুবক অমিত দাস । স্বরলিপি ও মানবিক -এর পক্ষ থেকে ওনাকে জানালাম এক আকাশ ভালোবাসা ও সাংস্কৃতিক অভিনন্দন।

স্বরলিপি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক নাট্যগোষ্ঠী-র এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যা –
"সাংগীতিক সন্ধ্যা ও নাট্যানুষ্ঠান"
স্থান: রামগোপাল মঞ্চ
তারিখ: ১৯ জুলাই, শনিবার
প্রথমে শুরু হয় এক মনমুগ্ধকর সংগীত-নিত্যা অনুষ্ঠান, যেখানে কচি কাঁচাদের সুর আর নৃত্য মিলেমিশে এক নতুন ছন্দ সৃষ্টি করে। বিকেল ৪-টা থেকে শুরু হওয়া এই সুরের ভুবন তৈরি করে দিলো এক আলাদা আবহ।
এরপর সন্ধ্যা ৬-টা থেকে পরপর মঞ্চস্থ হলো তিনটি ভিন্ন স্বাদের নাটক, যার প্রতিটি ছিল গভীর ভাবনায় মোড়ানো এবং অভিনয়ে মুগ্ধকর।
(১) দেবদ্রোহী মধুসূদন
একজন বিদ্রোহী কবির মানসিক যন্ত্রণা, আত্মবিশ্লেষণ এবং সৃষ্টির দ্বন্দ্ব – নাট্যকার ইন্দ্রজিৎ ঘোষ এই নাটকে মাইকেল মধুসূদনের অন্তর্দ্বন্দ্বকে যেভাবে তুলে ধরেছেন, তা এক কথায় দুর্দান্ত।
উজান চক্রবর্তীর অভিনয় ছিল অসাধারণ।
(২) ম-এ মন্থন
ছোটদের চোখ দিয়ে বড়দের জগৎ দেখা – যুদ্ধ, প্রযুক্তি, ভয় আর প্রশ্নে ভরা এক চমৎকার রূপক নাটক।
নদী, রোদ্দুর, কুয়াশা, সমুদ্র – প্রতিটি চরিত্রই যেন জীবন্ত হয়ে উঠেছে।
বিশেষ করে AI চালিত রোবটের চরিত্রে ঐশী ঘোষ আলাদাভাবে নজর কেড়েছে।
(৩) টর্চলাইট
সত্যের আলো ফোটাতে চাইলে সাহস লাগে। এই নাটক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাল তথ্যের অধিকার, রাষ্ট্রের ভূমিকা ও রাজনৈতিক চিন্তার দৃষ্টিভঙ্গি।
ইন্দ্রজিৎ ঘোষের জয়মাল্য চরিত্রে অভিনয়, এবং দলের প্রত্যেক সদস্যের কাজ ছিল প্রশংসার যোগ্য।
সাতটি মৌলিক গান নাটকগুলিকে আরও উঁচুতে নিয়ে যায়। গানগুলির রচয়িতা ইন্দ্রজিৎ ঘোষ ও সুরারোপে ব্রততী ঘোষ ভট্টাচার্য্য — উভয়ের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
নৃত্য পরিবেশনাও ছিল অসাধারণ।
একটা সন্ধ্যা, তিনটি নাটক, সাতটি গান সাথে নাচ— এক অনন্য অভিজ্ঞতা।
যারা মিস করেছেন, তারা সত্যিই অনেক কিছু মিস করেছেন।
স্বরলিপি ও মানবিক নাট্যগোষ্ঠী-র প্রতি কৃতজ্ঞতা এই সাংস্কৃতিক গুরত্বপূর্ণ সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।

১৭) মানবিক -এর নাট্যমেলায়(১৯-শে জুলাই , শনিবার, রামগোপাল মঞ্চ) প্রবল বৃষ্টির মধ্যেও দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে মানবিক জনেদের অভিনীত তিনটি নাট্য প্রযোজনা--'দেবদ্রোহী মধুসূদন ', 'ম-এ মন্থন',ও 'টর্চলাইট'( রচনা -নির্দেশনা ও সামগ্ৰিক পরিকল্পনায়ঃ-- ইন্দ্রজিৎ ঘোষ।) দেখে অসাধারণ ও মূল্যবান প্রতিক্রিয়া জানালেন SAMARITAN MISSIONS SCHOOL(HIGH)-এর শিক্ষক মান্যবর দিব্যেন্দু ভট্টাচার্য্য। মানবিক -এর পক্ষ থেকে ওনাকে জানালাম,অনেক অনেক ভালোবাসা ও নাট্যিক অভিনন্দন।

"এপাং ওপাং ঝপাং"- এর মতো নিম্ন শ্রেণীর, রুচিহীন বহতা স্রোতের বিপরীতে বলিষ্ঠ সাহিত্য সৃষ্টি আজও প্রবহমান। "মানবিক" নাট্যগোষ্ঠী অভিনীত, ইন্দ্রজিৎ ঘোষ বিরচিত ও নির্দেশিত তিনটি নাটক "দেবদ্রোহী মধুসূদন","ম -এ মন্থন"ও "টর্চ লাইট" বাংলা সাহিত্যের গৌরবময় ঐতিহ্যের সার্থক উত্তরসূরী। প্রসাদলোভী স্তাবক বৃন্দের মতো রাজার প্রশংসায় পঞ্চমুখ হওয়া নয় বরং "রাজা তোর কাপড় কোথায়" বলে সোচ্চারিত হয়ে, গড্ডালিকা প্রবাহের বিপরীতে দাঁড়িয়ে 'অমৃতস্য' পুত্রদের সামাজিক গরল সম্পর্কে অবহিত করার প্রয়াস নিয়েছেন নট ও নাট্যকার ইন্দ্রজিৎ ঘোষ। অভিনেতা এবং অভিনেত্রীদের সৃজনশীল ও বলিষ্ঠ অভিনয় নাটকের তাত্ত্বিক বক্তব্যকে অনেক আবেদনশীল করে তুলেছে সে কথা বলাই বাহুল্য।
হাওড়ার রামগোপাল মঞ্চে গত ১৯শে জুলাই মানবিক নাট্যগোষ্ঠীর যে তিনটি নাটক মঞ্চস্থ হলো সেই প্রসঙ্গে লিখতে গিয়ে ,কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা বারংবার মনের মধ্যে অনুরণিত হচ্ছে --
"প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য,
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য,
কাঠফাটা রোদ সেঁকে চামড়া।
চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ,
গান গায় হাতুড়ি ও কাস্তে,
তিল তিল মরণেও জীবন অসংখ্য,
জীবনকে চায় ভালোবাসতে।
শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না,
প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা।" (মে-দিনের কবিতা)
প্রকৃত সাধক (আধ্যাত্মিক পথের সাধক বা সাহিত্য সাধক উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য) মাত্রই তাকে যুগ যন্ত্রণা গ্রাস করবে। "দেবদ্রোহী" -মধুসূদন নাটকে আমরা মধুসূদনের বিশাল বর্ণময় জীবনের অতি সামান্য কিছু অংশ অভিনীত হতে দেখি। সময়ের থেকে শত যোজন এগিয়ে থাকা এই মানুষটির ভাবনা ও বিশ্লেষণ আমাদের ভাব জগতকে আলোড়িত করে।
সমুদ্র মন্থনে যেমন অমৃতের সাথে হলাহল উঠে এসে জগত সংসার কে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছিল, ঠিক তেমনি "ম-এ মন্থন "---নাটকটিতেও তথাকথিত পোশাকি সভ্যতার ছদ্মবেশে, যে কালকূট একটু একটু করে আমাদের গ্রাস করে চলেছে, তার এক বাস্তব সম্মত রূপরেখা অঙ্কন করেছেন নাট্যকার ইন্দ্রজিৎ ঘোষ। শুধু তাই নয়, নীলকন্ঠের মত সেই গরল হজম করে জগৎকে বাঁচিয়ে রাখার মহামন্ত্রও ধ্বনিত হয়েছে নাটকটিতে। জল, মাটি ও বৃক্ষ অর্থাৎ স্বচ্ছতা সহনশীলতা ও সজীবতার মন্ত্রে বেঁচে উঠবে এই পৃথিবী। দুর্নীতি, ধর্মীয় মৌলবাদ ও মানসিক দীনতা আমাদের ব্যক্তি জীবনকে ও রাষ্ট্র জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত। জলের মত মানসিক ভাবে স্বচ্ছ হলে আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। মাটির মতো সহনশীল হলে আমরা বিপরীত মতাবলম্বীদের শত্রু বলে চিহ্নিত করবো না। মৌলবাদ সমাজে মাথা ছাড়া দিতে পারবে না। বৃক্ষের মতো সজীবতা জীবনকে এগিয়ে নিয়ে যাবে অনেক অনেক দূরে।
"টর্চ লাইট"নাটকের প্রতীকী আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কোথাও সরাসরি কোথাও বা প্রতীকের মাধ্যমে বেআব্রু হয়েছে চলমান অপশাসন, উন্নয়নের ঢক্কা নিনাদ বা আচ্ছে দিনের মতো মাদারি খেল।
নাটক তিনটির আবহ, মঞ্চসজ্জা ও আলোর ব্যবহারে নাট্যনির্দেশক যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন সে কথা বলাই বাহুল্য। নাটক গুলিতে নাট্যকার রচিত মৌলিক গানগুলির সংযোজন নাট্য আবেদনকে আরো পরিপূর্ণতা দান করেছে।
সর্বশেষে বলবো দর্শকদের উপস্থিতি প্রসঙ্গে: বিপুল সংখ্যক নাট্যপ্রেমী দর্শকদের হিরন্ময় উপস্থিতি প্রমাণ করে বাংলা ও বাঙালি আজও তার শিকড় বিচ্যুত হয়নি। "কাঁচা বাদাম"গান সুপার- ডুপার হিট হয় যে দেশে, সেখানে নাট্যমঞ্চগুলি দর্শক আসন ভরার দিক থেকে রক্তাল্পতায় ভুগবে এটাই স্বাভাবিক। কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে এই বিপুল জনসমাগম যথেষ্ট আশাবাদ এর জন্ম দেয়।

১৭) ১৪ আগষ্ট, ২০২৫ শ্রী ইন্দ্রজিৎ ঘোষের ফেসবুক পোস্ট -
'গণশক্তি'-র( ৪-ঠা আগস্ট) পাতায় 'স্বরলিপি'-র সংগীতানুষ্ঠান ও 'মানবিক'-এর নাট্য প্রযোজনার সংবাদ প্রকাশিত হয়েছে। এই মূল্যবান রিপোর্টটি করার জন্য 'স্বরলিপি' ও 'মানবিক'-এর পক্ষ থেকে সশ্রদ্ধ ভালোবাসা জানালাম মান্যবর কবি-প্রাবন্ধিক অশোক অধিকারী মহাশয়কে । সেই সঙ্গে সশ্রদ্ধ অভিবাদন রইলো শাশ্বত পারুই মহাশয়-এর প্রতি । ভালো থাকবেন।


Comments

Popular posts from this blog

রূপকথা ও চুপকথা এবং ভয়

মুক্তমনের মুক্তধারা