ব্ল্যাকহোল
মানবিক নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রী ইন্দ্রজিৎ ঘোষ(স্যার)'র টাইমলাইন থেকে প্রাপ্ত - ২০১৬ সালে এই নাটক লিখেছি, অবশেষে মঞ্চে আসছে(৭-ই জুন, রবিবার, বিকাল ৪. ৩০ মিঃ, রামগোপাল মঞ্চ)মানবিক জনেদের আন্তরিক সহযোগিতাকে পাথেয় করে। পূর্ণ দৈর্ঘ্যের এ নাটকে থাকছে চরিত্রাভিনেতা সহ প্রায় চল্লিশ জন কলাকুশলীর মঞ্চ উপস্থিতি। অসম্ভব পরিশ্রম সাধ্য একটা কাজ। এ নাটক পুরোনো হবার নয়। ২০১৬ থেকে ২০২৬, এই এক দশকে দেশ ও পৃথিবীর বহুমুখি বদলকে এক অনায়াস সাধ্যে এ নাটক ধারণ করে আছে নিজস্ব দক্ষতায়। শিল্প হিসাবে এটাই নাটকটির আত্মিক জোর। এই নাট্যকর্মের সঙ্গে জড়িয়ে থাকা মানবিক-এর সকল নাট্যকর্মীর জন্য রইলো হার্দিক উষ্ণতা ও গভীর ভালোবাসা। **************************************** স্টিফেন হকিং এবং রজার পেনরোজের "Big Bang Singularity"-র তত্ত্ব Black Hole-এর যে গাণিতিক ব্যাখ্যা দিল , তাতে বিজ্ঞানীদের সামনে খুলে গেল ব্রহ্মান্ডের সৃষ্টি ও ধ্বংসের নতুন দিগন্ত ! তরুণ এক বাঙালি বিজ্ঞানী এই দিগন্তের শরিক হয়ে হকিং পরবর্তী ব্ল্যাকহোল গবেষণায় যখন চূড়ান্ত ফললাভের মুখোমুখি, ঠিক তখনই তাঁর মন ও মননের আকাশ গঙ্গায় আছড়ে পড়ল...