Posts

Showing posts from April, 2024

মুক্তমনের মুক্তধারা

Image
  আসুন , খোলা মনে কিছু কথা হোক। কথা শুধু কথা‌ নয় । কথা এক বহতা জীবন । জীবনের অভিমুখ আলো চায়। আলো কথা বয়ে আনে ।কথা হাঁটতে চায় । ছুটতে চায় । মিশতে চায় । মিলতে চায় । সবকটি চাওয়া মিলে গেলে জন্ম নেয়‌ সংলাপ। সংলাপ কেবল সংলাপ নয় । সংলাপ এক দ্বান্দ্বিক জীবন। দ্বন্দ্ব হল বস্তুর অন্তর্নিহিত ধর্ম । দ্বন্দ্বের অভিজ্ঞান দৃশ্যের জন্ম দেয় । দৃশ্য নিহিত দর্শন ইতিহাস নির্মাণ করে ।এক চলমান ইতিহাস। থিয়েটার এই চলমান ইতিহাসকে মস্তিষ্কে পৌঁছে দেয় । থিয়েটার তাই শুধু দেখার জিনিস নয় । যাপনের জিনিস । বৌদ্ধিক অনুশীলনের জিনিস। এক তুমুল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অভিযোজনের জিনিস। বেঁচে থাকার আর এক নাম অভিযোজন । অভিযোজন ঋদ্ধ গুণগত ও পরিমাণগত পরিবর্তনের নামই হলো বিপ্লব । জীবনের থিয়েটার আসলে কোনো না কোনো ভাবে বিপ্লবী থিয়েটার । সদর্থক থিয়েটার । যে থিয়েটার কথনও আপোস করে না । উত্তরণের হদিশ দেখায় । সমূহ সংগ্ৰামে আলো দেখায় । আসুন , দেখা হবে আলোর মঞ্চে । ৭-ই এপ্রিল, রবিবার। ঠিক বিকাল পাঁচটায়। (ইন্দ্রজিৎ ঘোষ/মানবিক নাট্যগোষ্ঠী) ১৩ই ফেব্রুয়ারী, ২০২৪ । চিন্তা যখন চেতনার জন্ম দেয় তখনই শুরু হয় কা...