Posts

দেবদ্রোহী মধুসূদন, ম-এ মন্থন এবং টর্চলাইট

Image
  মানবিক-এর নিবেদন । এক মঞ্চে , এক দিনে , এক টিকিটে, তিনটি নাটকের নাট্যায়ন দেখার আনন্দ সম্মেলন। পোস্টার গুলির Digital সহায়তায়ঃ-রোহিত সরকার। (Facebook posted by:- ইন্দ্রজিৎ ঘোষ, ২৫.০২.২০২৫) ব্যক্তিগত ভাবে আমি মনে করি, রাজনৈতিক বোধবুদ্ধি হীন যে কোনো শিল্পকর্ম , আসলে একপ্রকার স্ববিরোধী অবস্থান। এই অবস্থান আজকের পৃথিবীতে ভয়াবহ রূপে বিপজ্জনক ! যে শিল্পকর্ম আমার মগজকে রাজনৈতিক ভাবে প্রতিক্রিয়াশীলতার প্রতিটি ঝোঁককে চিহ্নিত ও তার প্রতিস্পর্ধা নির্মাণের ভাষা জোগাতে না পারে , সেই শিল্পকর্মকে আদর করার মতো নির্বোধ আমি নই । নাটক থেকে নাট্যে উপনীত হওয়ার দীর্ঘ পথ জুড়ে জমতে থাকে যাপন যন্ত্রণার বহুমাত্রিক ক্ষরণ ! এই ক্ষরণ থামার নয়! সীমাহীন রাষ্ট্রবাদ এই ক্ষরণের উৎসভূমি ! এই উৎসটিকে অন্তিম যাত্রায় পাঠাতে হ'লে ইতিবাচক মতাদর্শ লালিত রাজনৈতিক সক্ষমতা অর্জন আশু প্রয়োজন । এই প্রয়োজনটুকু ভুলে থাকা এবং উপলব্ধি করতে না পারার নাম রাজনৈতিক অজ্ঞতা । টর্চলাইট এই অজ্ঞতাকে চিহ্নিত ও নির্মূল করার নাটক । অরাজনৈতিক সুবিধাবাদের গালে থাপ্পড় কষাবার নাটক । টর্চলাইট মঞ্চে প্রথম আলো ছড়াবে জুন মাসে । পোস্টারট...